সর্বনিম্ন মূল্য
বাংলার শিল্পীদের জন্য
ওয়েবসাইটের খরচ কীসে হয়?
১। ডোমেইন
ডোমেইন হল আপনার বাড়ির ঠিকানার মতন। ইন্টারনেটের দুনিয়ায় আপনার স্থায়ী ঠিকানা হল আপনার ওয়েবসাইট যার মূল হল ডোমেইন। (www.yourname.com)
২। ডিজাইন
ডিজাইন আপনার পরিচয়। ঠিক যেমন আপনি ঘর সাজান বা পোষাক নির্বাচন করেন, তেমনি আপনার ডিজিটাল ঠিকানা (ডোমেইন) সাজিয়ে তুলতে হয়।
৩। হোস্টিং
হোস্টিং হল ডিজিট্যাল জমি কেনার মতন। ডিজাইনের এবং হোস্টিং-এই সাধারণতঃ সবচেয়ে বেশি খরচা হয়। হোস্টিং এর বিভিন্ন ধরণ আছে যা প্রয়োজন অনুযায়ী পছন্দ করতে হয়।
৪। রক্ষণাবেক্ষণ
যে কোন যন্ত্রের যেমন রক্ষণাবেক্ষণ প্রয়োজন তেমনি ওয়েবসাইটেরও নিয়মিত পরিচর্যা দরকার হয়। কখনো ওয়েবসাইটের সফটওয়্যার আপডেট বা কখনো কন্টেণ্ট আপডেট করতে হয়।
এককালীন ও নিয়মিত খরচ
এককালীন খরচ
এটি ওয়েবসাইট প্রথম তৈরির সময় একবারই দিতে হয়। ওয়েবসাইট প্রথমে একেবারে শুণ্য থেকে শুরু হয়। ফলতঃ বেশীরভাগ শ্রমই প্রথম তৈরির সময় লাগে। এ কাজ সময়সাপেক্ষ তো বটেই, তার চেয়েও বেশী চিন্তাসাপেক্ষ। বাংলার অর্থনৈতিক শিল্পকাঠামোর কথা মাথায় রেখে আমরা এই এককালীন সৃজন পারিশ্রমিক যথাসম্ভব কম রাখার চেষ্টা করেছি এবং আগামীদিনেও আমরা এ বিষয়ে সচেতন থাকবো।
নিয়মিত খরচ
ডোমেইন ও হোস্টিং প্রতিবছর রিনিউ করতে হয়। ওয়েবসাইট তৈরি হয়ে যাওয়ার পরেও নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন। ওয়েবসাইটের সফটওয়্যার আপডেট প্রয়োজন হয়। ওয়েব দুনিয়ায় নিয়মিত বিভিন্নরকম পরিবর্তন অনুযায়ী ওয়েবসাইট ঠিক মতো দেখাচ্ছে কিনা খেয়াল রাখতে হয়। নির্দিষ্ট সময় অন্তর কন্টেন্টও আপডেট করতে হয়। এসমস্তের জন্য নূন্যতম রক্ষণাবেক্ষণ খরচ রাখা হয়েছে।
উৎসাহী শিল্পী ও পেশাদার শিল্পী
আপনার প্রয়োজন অনুযায়ী পরিসেবা
SELF SERVICE
Free Forever
নিজেই ডিজাইন করুন নিজের ওয়েবসাইট
আপনি যদি সহজে ওয়েবডিজাইন শিখে নিতে চান এবং নিজেই ওয়েবসাইট ডিজাইন এবং রক্ষণাবেক্ষণ করতে চান, এখন তা সহজেই করতে পারেন। আমাদের ওয়েব ডিজাইন কোর্সে বিনামূল্যে যোগ দিয়ে শিখে নিতে পারেন সহজে ওয়েব ডিজাইন।
কারুবাংলা সমস্তরকম টেকনিক্যাল সহায়তা করবে।
ENTHUSIAST
উৎসাহী শিল্পীদের জন্য ফ্রি সাবডোমেইন
নতুন শিল্পী বা যারা অল্প কিছুদিন কাজ করছেন তারা বিনামূল্যে আমাদের subdomain ব্যবহার করতে পারেন। এতে কেবলমাত্র আপনার ওয়েবসাইট অ্যাড্রেস এর শেষে karubangla.site থাকবে।
অর্থাৎ আপনার ওয়েবসাইটের পুরো ঠিকানা হবে ~
yourname.karubangla.site
PROFESSIONAL
পেশাদার শিল্পীদের জন্য
পেশাদার শিল্পীদের ক্ষেত্রে subdomain বাঞ্ছনীয় নয়। নেহাত আর্থিক অসুবিধা না থাকলে পেশাদার শিল্পীরা অত্যন্ত কম খরচে নিজস্ব .in/.com বা অন্য ডোমেইন নিতে পারেন।
সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ঠিকানা হবে ~
yourname.in
খেয়াল রাখতে হবে আপনার পছন্দের .in/.com ডোমেইনটির নাম আগেই কেউ বুক করে থাকলে আপনি সেটি আর কিনতে পারবেন না। .in/.com ছাড়া অন্য ডোমেইনও আপনার বুকিং এর সময় অনুযায়ী স্থির হয়।
কীভাবে শুরু করবো?
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপনার ওয়েবসাইট চালু করুন
যোগাযোগ
আলোচনা
নির্মান
ওয়েবসাইট প্ল্যানার
পাঁচটি সহজ ধাপে আপনার প্রয়োজনমত ওয়েবসাইট তৈরির খরচ হিসেব করে নিন।
আপনার প্ল্যানটি সাবমিট করলেই আমরা আপনার সাথে যোগাযোগ করবো।
আপনার সৃজনশীল উপস্থিতি তৈরি করুন
৫টি সহজ ধাপে আপনার ডিজিটাল পরিচয়, ডিজাইন এবং পরিকাঠামো সাজিয়ে নিন।
ডোমেইন
আপনার ওয়েবসাইটের উপযুক্ত নাম বেছে নিন।
ডিজাইন
আপনার ওয়েবসাইট দেখতে কেমন হবে তা ঠিক করুন।
- আলোচনা ও গাইডেন্স
- প্রিমিয়াম থিম ও প্লাগিন সাপোর্ট
- বিস্তারিত ডিজাইন কোর্স অ্যাক্সেস
- টেকনিক্যাল সাপোর্ট
- কাস্টম ডিজাইন
- হোমপেজ + ৫টি পেজ ডিজাইন
- মোবাইল রেসপন্সিভ
- বেসিক ইকমার্স সেট আপ (৫০টি প্রোডাক্ট পর্যন্ত)
- কাস্টম অ্যাডভান্সড ডিজাইন
- হোমপেজ + ১০টি পেজ ডিজাইন
- মোবাইল অপ্টিমাইজেশান
- অ্যাডভান্সড ইকমার্স সেট আপ (১০০টি প্রোডাক্ট পর্যন্ত)
হোস্টিং
আপনার পোর্টফোলিওর জন্য সঠিক প্রযুক্তি বেছে নিন।
- আনলিমিটেড স্পেস
- আনলিমিটেড ট্রাফিক
- দ্রুততম লাইটস্পীড সার্ভার
- ভারতীয় লোকাল সার্ভার
- বিগিনার-এর সমস্ত কিছু এবং
- গুগল অ্যানালিটিক্স এবং SEO সেট আপ
- সাবস্কাইবার ফর্ম সেট আপ
- ই-কমার্স অ্যানালিসিস ও রিপোর্ট
- অ্যাডভান্সড-এর সমস্ত কিছু এবং
- প্রফেশনাল প্রমোশনাল ক্যাম্পেন
- অ্যাডভান্সড ভিজিটর অ্যানালিসিস ও রিপোর্ট
- মাল্টি ইউজার ইন্টারফেস ও কমিউনিটি
রক্ষণাবেক্ষণ
আপনার প্রয়োজনমতো পরিসেবা নির্বাচন করুন
- আলোচনা ও গাইডেন্স
- বেসিক টেকনিক্যাল সাপোর্ট
- বেসিক কন্টেন্ট আপডেট সাপোর্ট
- প্লাগিন আপডেট
- কোর আপডেট
- এরর সলভিং
- সমস্ত টেকনিক্যাল ফিচার
- প্রতি মাসে ৪টি ব্লগ পোস্ট
- প্রতি মাসে সর্বোচ্চ ৫টি প্রোডাক্ট আপডেট
কোটেশন চূড়ান্ত করুন
আপনার তথ্য আমাদের কাছে সুরক্ষিত।
